ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহীতে হাগলার বিলে চলছে অবৈধ পুকুর খনন। এলাকাবাসী আমাদের প্রতিবেদককে জানান, ফসলী জমি নষ্ট করছে পুকুর খনন সিন্ডিকেট। বাগমারার আউচপাড়া ইউনিয়নে ফসলে জমি নষ্ট করে দিনরাত পুকুর খননকারী চক্রের সিন্ডিকেটরা পুকুর খনন করছে।
এ বিষয়ে কৃষকরা আমাদের প্রতিবেদককে জানান, এভাবে কৃষি জমি নষ্ট হলে তারা ফসল ফলাবে কোথায়। পুকুর খনন করতে দিনরাত গ্রামীন রাস্তা দিয়ে গাড়ি চালায়। এলজিডির গ্রামীণ রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে ও কাদায় দিশেহারা সাধারণ মানুষ।
পুকুর খনন সিন্ডিকেটে সাধারন মানুয় দিশেহারা কোথায় যাবে তারা, কার কাছে যাবে তারা, কোথাই এর প্রতিকার। প্রশ্ন সাধারন মানুষের।
