খোরশেদ আলম,বাগমারা
রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে মাদকের ছড়াছড়ি। গত ২ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বিকেলে শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বাজার বাইগাছা বাজার বানাইপুর মোড়, বুজরুককৌড়, ধামিন কৌড় সহ শুভডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরে দেখা যায়, মাদকের ছড়াছড়ি।
পুলিশ ও র্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার পরেও থেমে নাই এই মাদক ব্যবসায়ীরা। মচমইল বাজারে বেশ কয়েকটি মাদকের স্পট রয়েছে। সেখানে হাত বাড়ালে পাওয়া যায়, ইয়াবা গাজা ফেনসিডিল চোয়ানি। মুদিব্যবসার আড়ালে চলছে মাদক ব্যবসা।ম
চমইল বাজারের স্কুল-কলেজ পড়ুয়া ছাত্ররা জড়িয়ে পড়েছে এই মাদকের মত মরন নিশাই ধ্বংস হচ্ছে যুবসমাজ। পুলিশ দাবী করছে মাদকের ব্যাপারে জিরো ট্রলারেন্স কিন্তু বাস্তবতা মাদকে ছড়িয়ে গেছে শুভডাঙ্গা ইউনিয়ন।
মাদকসেবীদের দ্বারা যৌন হয়রানীর শিকার হচ্ছে স্কুল-কলেজগামী ছাত্রীরা। কোন কোন ক্ষেত্রে স্কুলের শিক্ষীকারাও যৌন হয়রানীর শিকার হতে হয়। আমাদের দেশের মেয়েরা সাধারণত লাজুক প্রকৃতির হওয়ায় এসকল অভিযোগ উঠে আসেনা।
শুভডাঙ্গা ইউনিয়নের বাইগাছা বানাইপুর বুজরুত কৌড় মচমইল এলাকার মানুষের সাথে সরজমিনে কথা বলে জানাযায়, মাদকসেবন কারীদের অত্যাচারে আমরা অতিষ্ট হয়ে পড়েছি, আমাদের এলাকায় প্রায় চুরি-চামারী লেগেই আছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি)আমিনুল ইসলাম জানান, মাদকের ব্যপারে ও মাদক বিক্রেতাদের কোন ছাড় নেই, প্রতিদিনি আমরা মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। সঠিক তথ্য দিয়ে আমাদের সাহায্য করবেন।
