স্টাফ রিপোর্টার
নগরীর গ্রীন প্লাজায় দ্বিতীয় দিনেও জমে উঠেছে আবাসন মেলা। আবাসন মেলায় ফ্ল্যাট ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ফ্লাট কিনতে এসে পছন্দ করছে তাদের প্রিয় ফ্ল্যাটটি। রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রীন প্লাজায় জমে উঠেছে এই আবাসন মেলা।
এই মেলায় অনেক ডেভলপার কোম্পানি স্টল নিয়েছে। এবারের মেলায় ফ্ল্যাট ক্রেতারা উপচে পড়া ভিড় শুভেচ্ছার স্টলে। তার কারণ হচ্ছে এবারের আবাসন মেলায় শুভেচ্ছা রিয়াল স্টেটের নতুন ভবনটি সবার নজর কেড়েছে।
রাজশাহীর প্রথম ডেভলপার শুভেচ্ছা রিয়েল এস্টেট। তাদের দেখানো পথে আজ ডেভলপার ব্যবসা গড়ে উঠেছে। আধুনিক ও মানসম্মত ফ্ল্যাট উপহার দিয়ে আসছেন তারা। শুভেচ্ছা রিয়েল এস্টেট এ সকলকে আসার জন্য আমন্ত্রন জানানো হয়।
