স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে শহীদ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী চাল বিতরণ করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মহানগরীর তালাইমারি শহীদ মিনার প্রাঙ্গণ ওয়াই এম স্পোর্টিং ক্লাবের ভেতরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় ১শত পরিবারের মাঝে জনপ্রতি ২০ কেজি করে মোট ২ হাজার কেজি চাল বিতরণ করেন রাজশাহী এডিসি জেনারেল কল্যাণ চৌধুরী। বিশেষ কারণে জেলা প্রশাসক আব্দুল জলিল উক্ত অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায়, তার দায়িত্ব পালন করেন এডিসি জেনারেল কল্যাণ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিসি জেনারেল কল্যাণ চৌধুরী। মোঃ আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার রাজশাহী মহানগর ইউনিট কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। মোঃ সাফকাত মঞ্জুর বিপ্লব সহ-সভাপতি, শহীদ পরিবার কল্যাণ পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নাজিম উদ্দিন সভাপতি, শহীদ পরিবার কল্যাণ পরিষদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, মোঃ শাহজামান, সিনিয়র সহ-সভাপতি, শহীদ পরিবার কল্যাণ পরিষদ। আয়োজনে, শহীদ পরিবার কল্যাণ পরিষদ রাজশাহী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শহীদ পরিবার কল্যাণ পরিষদের সভাপতি, মোঃ নাজিম উদ্দিন। সিনিয়র সহ-সভাপতি, মোঃ শাহজাহান। সহ-সভাপতি মোঃ শাফকাত মঞ্জুর বিপ্লব। সাধারণ সম্পাদক, মোঃ হাবিবুর রহমান হাবিব।
সহ-সম্পাদক মোঃ মানিক। সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন। দপ্তর সম্পাদক, মোঃ মানিক শেখ। সদস্য, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ আলমগীর কবির ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
