মোঃ ফায়সাল হোসেন
দৈনিক রাজশাহীর আলো পত্রিকায়, রাজশাহী নগরীতে এসিআই কোম্পানির মোড়কে নকল জৈব সার তৈরি ও বাজারজাত করণের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় ভোক্তা অধিকারের অভিযান। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নগরীর উপকণ্ঠ কাটাখালী থানাধীন মোসলেমের মোড় এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।
অভিযান চলাকালে দেখা যায়, এসিআই লিমিটেড কোম্পানির নাম ও লোগো ব্যবহার করে নকল জৈব সার প্যাকেট জাত ও বাজারজাত করা হচ্ছে। জৈব সারের বস্তায় ঠিকানা লেখা আছে ঠাকুরগাঁও শিল্প এলাকা এবং তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। যেখানে উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে রাজশাহীর কাটাখালি থানাধীন মোসলেমের মোড় থেকে।
সেখানে বস্তার উপরে দেয়া ঠিকানাতেও চলছে কৌশলে প্রতারণা। তাছাড়া এসিআই লিমিটেড কোম্পানির লোগো সম্বলিত প্যাড ব্যবহার করছে, যেখানে লেখা আছে এসিআই ফার্টিলাইজার। এভাবেই তারা দীর্ঘদিন থেকে প্রতারণা করে চলেছে। আরো দেখা যায়, আরএস এগ্রো এন্ড ফার্টিলাইজার কেমিক্যাল ইন্ডা: লি: এর মোড়কে কৃষক বধ‚ জৈব সার এবং কৃষক বধ‚ দস্তা সার প্যাকেটজাত করা রয়েছে। আরএস এগ্রো এন্ড ফার্টিলাইজার কেমিক্যাল ইন্ডা: লি: এর মোড়কে।
কিন্তু কোন প্রতিষ্ঠানের লাইসেন্স বা উপযুক্ত কাগজপত্র দেখাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ সেলিম রাজশাহীর আলো পত্রিকার প্রতিবেদক কে বলেন, প্রতিষ্ঠানের এমডি আমার কাছে অনুরোধ করে সময় চেয়েছে কাগজপত্র দেখানোর জন্য, কাগজপত্র ঢাকায় আছে, তাই আমি আগামী রোববার সকাল ১০ টার মধ্যে উপযুক্ত কাগজপত্র নিয়ে অফিসে আসতে বলেছি।
এছাড়াও এসিআই কোম্পানির জৈব সারের বস্তার উপরে ঠাকুরগাঁও ও তেজগাঁও ঠিকানা দেয়া বস্তা ব্যবহার করছে। উৎপাদন ও বাজারজাতের ঠিকানার সাথে বস্তার ওপর ব্যবহার করা ঠিকানার মিল নাই। এটাও একটা প্রতারণা ও অপরাধ। আমরা ভোক্তা অধিকারের বিধান মোতাবেক কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব বলেও জানান তিনি।
