স্টাফ রিপোর্টার
৯নং ওয়ার্ডের অসুস্থ সাবেক কাউন্সিলর টুলুকে দেখতে যান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সাবেক কাউন্সিলর টুলু অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। মেয়র লিটন তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। এ সময় মেয়র লিটনের সাথে ছিলেন ৯নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রাসেল জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
