স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে সাবেক ছাত্রলীগ নেতা, এ্যাডভোকেট আবু রায়হান মাসুদ এর নেতৃত্বে একটি বিশাল রেলির আয়োজন করা হয়। রোববার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উক্ত রেলির আয়োজন করা হয়।
রেলিটি কোর্ট স্টেশন, হড়গ্রাম বাজার এ্যাডভোকেট আবু রায়হান মাসুদের চেম্বার থেকে শুরু হয়ে ঐতিহ্য চত্বরে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে। অবস্থান শেষে প্রায় ১হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে রাজিব চত্বর হয়ে জনসমাবেশের স্থান ঐতিহাসিক মাদ্রাসার মাঠে গিয়ে যোগদান করেন।
এ সময় উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন, মোঃ খোকন শেখ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মোঃ মুরাদ খান, মোঃ রবিউল ইসলাম, মোঃ টুটুল, ঠিকাদার মোহাম্মদ আলী, ঠিকাদার মোঃ রঞ্জু, মোঃ বেলাল, মোঃ বুলবুল সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
