ভ্রাম্যমান প্রতিনিধি
সামাজিক কুসংস্কার ও বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে এনজিও গুলো। এদের মধ্যে রয়েছে আর এস ডি পি এনজিও। রাজশাহী জেলার মোহনপুর উপজেলার মৌগাছিতে অবস্থিত এনজিওটি। সামাজিক কুসংস্কার বাল্যবিবাহ রোধে কাজ করে যাচ্ছে আরএসডিপি।
এখানে কর্ম করে অনেকেই স্বাবলম্বী হয়েছে। মৌগাছি ইউনিয়নের চেয়ারম্যান আল আমিন জানান সামাজিক কুসংস্কার রোধ, বাল্যবিবাহ, যৌতুক বিহিন বিবাহ ইত্যাদি বিষয়ে জনগনকে সচেতন করে যাচ্ছে আরএসডিপি এনজিওটি। শীতকালে গরীব অসহায় সদস্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ করছেন এনজিওটি।
