স্টাফ রিপোর্টার
২৯ শে জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নগরীতে জেলা আওয়ামীলীগের প্রচার মিছিল। মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা কে সফল করার লক্ষ্যে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ এর নেতৃত্বে প্রচার মিছিলটি লক্ষীপুর থেকে কোর্ট রেলগেট প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন বাঘা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আক্কাস আলী। এছাড়ও উপস্থিত ছিলেন পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মেরাজ ও মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেলসহ আওয়ামীলীগের অসংখ্য নেতাকর্মী।
