স্টাফ রিপোর্টার
১৯/০১/২০২৩ খ্রিঃ তারিখ রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘‘ক্যাম্পাস ওপেন ডে’’ অনুষ্ঠিত হয়। উক্ত ‘‘ক্যাম্পাস ওপেন ডে’’ তে কমিউনিটি এনগেজমেন্ট, বণার্ঢ র্যালি, জব ফেয়ার, স্কিলস প্রদর্শণী ও সেমিনার অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব জি এস এম জাফরউল্লাহ এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব মোঃ ওমর ফারুক।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে সকালে বণার্ঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালিটি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, শালবাগান থেকে শুরু হয়ে রেলগেট বিন্দুর মোড় হয়ে নগরভবন মোড় ঘুরে পুনরায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এ গিয়ে শেষ হয়। উক্ত র্যালিটি উদ্বোধন করেন জনাব আলহাজ্জ মোঃ শাহাদাত হোসেন শাহু, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর, রাজশাহী সিটি কর্পোরেশন ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, শাহমখদুম থানা, রাজশাহী এবং জনাব মোঃ তৌহিদুল হক সুমন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর, রাজশাহী সিটি কর্পোরেশন।
দ্বিতীয় পর্বে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে স্কীলস কম্পিটিশন ও জব ফেয়ার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব জি এস এম জাফরউল্লাহ এনডিসি। তিনি ইনস্টিটিউটে একটি বৃক্ষ রোপন করেন এবং ক্যাম্পাসে বিভিন্ন ফ্লোরে ঘুরে ঘুরে বিভিন্ন টেকনোলজির ছাত্রীদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি, স্কীলস ও প্রজেক্ট পরিদর্শন করেন। ৫টি টেকনোলজি থেকে মোট ৩৯ টি প্রজেক্ট প্রদর্শিত হয়।
কারিগরি শিক্ষায় আগ্রহ সৃষ্টিতে জনসচেতনতা বৃদ্ধির জন্য করণীয় শীর্ষক সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন মোঃ ওমর ফারুক, অধ্যক্ষ, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জনাব মাসুদুর রহমান রিংকু, সভাপতি , রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, জনাব জয়া মারীরা পেরেরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), রাজশাহী, জনাব মোঃ আব্দুর রহিম, অতিরিক্ত প্রকল্প পরিচালক (উপ-সচিব), ASSET প্রকল্প, ঢাকা।
সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোঃ ওমর ফারুক। তিনি জুম লিংকে যুক্ত হয়ে তার বক্তোব্যে বলেন বর্তমান সরকার কারিগরি শিক্ষার গুনগত মান বৃদ্ধি ও জনপ্রিয়তা বৃদ্ধির বিভিন্ন রকম প্রচারণা মূলক কার্যক্রম হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতাই বিভিন্ন বিভাগীয় শহরে ‘‘ক্যাম্পাস ওপেন ডে’’ উদযাপন করা হচ্ছে। এ দিবসটিতে নানাবিধ কর্মসূচী প্রদর্শিত হচ্ছে, এর ফলে পলিটেকনিক সহ বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীদের প্রযুক্তি তথা উদ্ভাবন সমূহ সাধারণ জনগণের কাছে তুলে ধরা সম্ভব হচ্ছে। ফলে সাধারণ মানুষের কারিগরি শিক্ষা সম্প্রসারণে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে জনাব জি এস এম জাফরউল্লাহ বলেন আমাদেরকে প্রযুক্তি নির্ভর হতে হবে। যে দেশ প্রযুক্তি শিক্ষায় যত দক্ষ, সে দেশ অর্থনৈতিকভাবে তত এগিয়ে। তিনি সিঙ্গাপুরের উদাহারণ দিয়ে উল্লেখ করেন বাংলাদেশ কে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি কারিগরি তথা প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার উপর জোর দিয়েছে। কারিগরি শিক্ষাকে জনপ্রিয় করার জন্য বিভিন্ন ধরনের প্রচারণামূলক কার্যক্রম হাতে নিয়েছে।
দিনব্যাপী আয়োজনে সেমিনার, স্কীলস কম্পিটিশন, জব ফেয়ার ছাড়াও ছাত্রীদের ক্যারিয়ার ওয়ার্কসপ এবং ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। এ সকল ওয়ার্কসপ বর্তমান প্রজন্মের দক্ষ, অভিজ্ঞ রিসোর্স পারসন ও প্যানেলিষ্ট দ্বারা পরিচালিত হয়। দিন শেষে জব ফেয়ারে ৮ জন চাকুরী প্রার্থী ছাত্রীর চাকুরী প্রদান করা হয় এবং ৮ জনের চাকুরীর নিশ্চয়তা প্রদান করা হয়। উল্লেখ্য ১৯টি চাকুরীদাতা প্রতিষ্ঠান চাকুরী মেলায় অংশগ্রহণ করেন।
দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ে বক্তব্য প্রদান ও সার্বিক সহযোগিতা করেন জনাব ফারহানা আলম, কমিউনিকেশন অফিসার এবং জনাব মোঃ আনিসুজ্জামান, প্রোগাম অফিসার, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), ঢাকা অফিস। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন রোখসানা আক্তার লাকী উপস্থাপিকা ও সংবাদ পাঠক, বাংলাদেশ বেতার ,রাজশাহী।
অনুষ্ঠান শেষে জনাব মোঃ ওমর ফারুক, অধ্যক্ষ, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করার জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তর, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নে স্কীলস-২১ প্রকল্পকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
