স্টাফ রিপোর্টার
শীতে করুণ অবস্থায় জীবন অতিবাহিত করা মানুষের পাশে দাঁড়িয়েছেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সন্ধ্যার পর তার নিজ কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সম্মানার্থে শীতবস্ত্র বিতরণ করা হয় বলে জানা গেছে তিনি বলেন।
শীতবস্ত্র হিসেবে কম্বল শীতার্ত মানুষদের হাতে তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
