ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী চিনিকল কর্তৃপক্ষ রাজশাহী জেলার পুঠিয়া সাবজোনসহ মোট ৯টি সাবজোন এর কৃষকদের পাওনা টাকা ৫ কোটি ৬৫ লাখ টাকা প্রদান করেনি। এইসব টাকা না পেয়ে এইসব এলাকার কৃষকরা আখ চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন। এই আখের অভাবে গত ২২ শে ডিসেম্বর ২০২২ ইং থেকে রাজশাহী চিনিকলটি বন্ধ হয়ে যায়।
গত ১১ই ডিসেম্বর থেকে ২২ই ডিসেম্বর পর্যন্ত আখের মুল্য পরিশোধ করে এই চিনিকল কর্তৃপক্ষ। আগের টাকা পরিশোধ না করায় কৃষককে শ্রমিক ও পরিবহন খরচ মেটাতে পকেট থেকে নগদ টাকা গুনতে হয়। কৃষকরা আখের দাম পেতে দেরী হওয়ায় এইসব জমিতে গম, ভূট্রা চাষ করছেন।
পুঠিয়া সাবজোন আখ চাষি সমিতির সভাপতি মোঃ সাজেদুর রহমান আমাদের প্রতিবেদককে বলেন, আমাদের রাজশাহী জেলার একমাএ ভারী শিল্প রাজশাহী চিনিকল টিকিয়ে রাখতে আখ চাষের কোন বিকল্প নেই। আখের দাম মণপ্রতি ২৫০ টাকা নির্ধারণ করা হলে,সময়মত কৃষকদের মজুরী প্রদান করলে কৃষকরা আখ চাষে আবার ফিরে আসবে।
