স্টাফ রিপোর্টার
রাজশাহী সিটি করেপারেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন দ্বিতীয়বার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ। গতকাল বুধবার সন্ধ্যার পর রেডার নেতৃবৃন্দ মেয়রের দপ্তরে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে মেয়রের সাথে রেডার নেতৃবৃন্দ মতবিনিময় করেন।
মতবিনিময়কালে মেয়র বলেন, রেডার সদস্যরা শুরু থেকে নগরীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমি রাজশাহী নগরীকে সাজানোর চেষ্টা করছি। কিন্তু এই সাজানোর পেছনে যাদের বড় ভুমিকা রয়েছে তারা হলেন রেডা নেতৃবৃন্দ। আমি রেডা নেতৃবৃন্দের সাথে শুরু থেকে ছিলাম, সামনের দিনগুলোতেও তাদের সাথে থাকবো। তিনি রেডার নেতৃবৃন্দদের সামনের দিনগুলোতে পরিকল্পীতভাবে ভবন নির্মাণ ও নগরায়নে কাজ করার আহ্বান জানান। এসময় রেডার নেতৃবৃন্দ মেয়রের সুস্থ্যতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, রেডার সভাপতি ও রহমান ডেভেলপার্স এন্ড এসোসিয়েটের ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক ও আল-আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আ স ম মিজানুর রহমান কাজি, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য কবীর হোসেন, এএনবি ইউনিক রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান প্রমুখ।
উল্লেখ্য, নির্ভযোগ্য ও মানসম্মত আবাসনের স্বপ্ন পূরণের লক্ষ্যে রেডার সদস্যদের কাছ থেকে ফ্ল্যাট কেনা আহ্বান জানিয়ে রেডার পক্ষ্যে সচেতনতামুল প্রচারণা চালানো হচ্ছে।
