ভ্রাম্যমান প্রতিনিধি
আগামীকাল থেকে আমাদের দেশে ৫৬ তম ” বিশ্ব ইজতেমা” শুরু হচ্ছে। রাজধানী শহর ঢাকার কাছে কহর দরিয়াখ্যাত টঙ্গীর তুরাগ নদীর তীরে এবারের বিশ্ব ইজতেমা শুরু। সম্প‚র্ণরুপে প্রস্তুত ১৬০ একর জমির উপর বিস্তৃত এবারের ” বিশ্ব ইজতেমা” ময়দান।
আগামীকাল শুক্রবার বাদ জুময়া আমবয়ানের মধ্য দিয়ে এবারের ১ম পর্বের বিশ্ব ইজতেমা শুরু। আগামী ১৫ ই জানুয়ারী রোজ রবিবার দুপুর ১২ টার মধ্যে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ১ম পর্বের বিশ্ব ইজতেমা শেষ। এই পর্বে মাওলানা জোবায়ের এর সমর্থিতরা অংশগ্রহণ করবেন।
ইহার ৪ দিন বিরতির পর আগামী ২০ শে জানুয়ারী রোজ শুক্রবার ২ য় পর্বের বিশ্ব ইজতেমা শুরু। আগামী ২২ শে জানুয়ারী রোজ রবিবার দুপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমা শেষ হবে।
এই পর্বে দিলির মাওলানা সাদ অনুসারীরা অংশগ্রহণ করবেন। গাজিপুর জেলা পুলিশ সুপার বলেন,আইন – শৃংখলা পরিস্হিতি ভাল।পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানো হয়েছে। সাদা পোষাকে আমাদের পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
