স্টাফ রিপোর্টার
গত শুক্রবার ৬ জানুয়ারী আনুমানিক সকাল ৯ ঘটিকায় রাজশাহীর হেতেম খাঁ এলাকায় নেসকো অফিসের দক্ষিণ পূর্ব দিকে সাংবাদিক মশিউর রহমান মনির পৈত্রিক বাসায় নিজ ভাইবোনদের দ্বারা সন্ত্রাশী হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। সাংবাদিক মশিউর মনি’র দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সাব-এডিটর, জাতীয় পত্রিকা দৈনিক সমাচারের সাবেক ব্যুরো ডেপুটি চিফ, বিডি সোস্যাল নিউজ ডট কম এর রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান, ন্যাশনাল প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন, উপশহর, রাজশাহীর সভাপতি। প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও বিশ্বস্ত সূত্র দ্বারা ঘটনার বিবরণে জানা যায়, ঘটনার দিন সাংবাদিক মশিউর ঐ সময় বাসায় ছিলেন না।
তিনি “Bangabandhu 2nd Cricket On Association’T-10 Tournament ” খেলায় অংশগ্রহণের কারণে রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অবস্থান করছিলেন। মশিউরের পৈত্রিক ঐ বাসার নিচ তলায় মহিলা মেস এবং উপর তলায় কোচিং সেন্টার। কোচিং সেন্টারের পরিচালক ও মেসে অবস্থানরত মেয়েদের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, মশিউরের আপন বড় ভাইএর স্ত্রী মিরার নেতৃত্বে এবং বিসিক রাজশাহীতে চাকুরীরত মোঃ আশরাফুল ইসলামের পরামর্শ ও নির্দেশনায় মশিউরের ভাই-বোনেরা এবং অজ্ঞাত তিন/চারজন এই ঘটনা ঘটিয়েছে। ভিক্টিমরা জানান, হামলাকারীরা প্রথমে দোতলায় কোচিং সেন্টারে যান, সেখানে বাধা দেওয়ায় তারা নিচতলায় এসে গ্রীল দরজা ভেঙ্গে মেসে প্রবেশ করে এবং মেসের ৩টি ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে মেয়েদের অকথ্য ভাষায় গালাগালি করে।
মেয়েরা প্রতিবাদস্বরুপ যখন তাদের বোঝাতে চায় “এইভাবে সন্ত্রাসী কায়দায় কোন সমস্যার সমাধান কি হয়?” তখন তারা প্রতিত্তরে জানান, বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলামকে জানিয়েই আমরা এসেছি এবং বিসিক রাজশাহী কর্মচারী মোঃ আশরাফুল ইসলাম বলেছে এইভাবেই দখল নিতে হয়। পরে হামালাকারীরা গ্রিল, দরজা, মেয়েদের কিছু জিনিস (টাকা পয়সা ও স্বর্ণালংকার যা পরবর্তীতে পাওয়া যাচ্ছেনা) লুটপাট করে নিয়ে যায়। তখন মেয়েরা ৯৯৯ এ ফোন দেয় এবং মেস মালিক মশিউরকে জানান।
মেস মালিক সাংবাদিক মশিউর বাসার সামনে পৌছা মাত্র লক্ষ্য করেন কারা যেন অটো ও ভ্যানে করে চলে যাচ্ছে। মশিউর দৌড়ে অটোতে থাকা এক ব্যক্তির বুকের জামা ধরে তাকিয়ে দেখে সেই ব্যক্তি তার নিজেরই আপন বড় ভাই মোঃ আলমাসুর রহমান তমাল। মশিউর তৎক্ষনাত এত উত্তেজনার মধ্যেও বিবেকের তাড়ণায় বড় ভাইয়ের জামা ছেড়ে দিয়ে নিজ আত্মরক্ষার্থে বাসায় প্রবেশ করে কিছু নিয়ে বের হবার চেষ্টা করে, ততক্ষনে তারা মালামাল নিয়ে চলে যায়। ঘটনার পর ৯৯৯ এবং বোয়ালিয়া থানার সহযোগিতায় বোয়ালিয়া মালোপাড়া ফাড়ি ইনচার্জ (দায়িত্বপ্রাপ্ত) এসআই সিরাজ সংগীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মামলা করার কথা বলেন। এর মধ্যে মশিউরের ভাই বোনেরা পুনরায় আক্রমন করে এবং মশিউর দৌড়ে বাসার ভিতরে গিয়ে কিছু নিয়ে বের হয়ে আত্মরক্ষার চেষ্টা করে। তখন এসআই সিরাজ উদ্ভ‚ত পরিস্থিতিতে মশিউরকে বোয়ালিয়া থানায় চলে যাবার কথা বলে মশিউরকে বাসা থেকে সরিয়ে দেয়। তখন হামলাকারীরা পুলিশের উপস্থিতিতেই আবার বাসায় প্রবেশ করে মেসের মেয়েদের পুনরায় গালাগালি করে এবং মেস থেকে বের হয়ে যাবার হুমকি দেয়।
পরবর্তীতে এসআই সিরাজ বোয়ালিয়া ওসি মহোদ্বয়কে বিষয়টি জানান তখন হামলাকারী ভাই বোনেরাও থানায় আসে। এসআই সিরাজের মধ্যস্থতায় উভয়পক্ষকে রাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল সাহেবের মাধ্যমে আপোস মিমাংসা করে নেওয়ার পরামর্শ দেয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। এই দিকে মেসের মেয়েরা জানান তারা নিরাপত্তাহীনতা ও আতংকে আছে। তারা বলেন আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়ে গেল। মেসের মেয়েরা আরও জানান, আমরা ভাড়াটিয়া আমাদের উপর কেন হামলা হবে? এর সুষ্ঠ বিচার না হলে মেয়েদের গায়ে হাত দেওয়ার কারণে আমরা নিজেরাই মামলা করব। কোচিং সেন্টার পরিচালনাকারীরা জানান আমাদের কোচিং এর সুনাম নষ্ট হয়ে গেল ও ব্যবসায়িক অনেক ক্ষতি হল, এর মূল্য কে দিবে?
সাংবাদিক মশিউরের পৈত্রিক দুইটা বাড়ির মধ্যে একটি ঢাকায় ও একটি রাজশাহীতে অবস্থিত। বহুকাল পূর্বে মশিউরের অন্যান্য ভাইবোন ও মশিউরের বাবা চাপ প্রয়োগের মাধ্যমে মশিউরের মায়ের নামের এই রাজশাহীর বাড়িটি মশিউরের সাত ভাইবোনের নামে ২০০১ইং সালে লিখে দিতে বাধ্য করে। কিন্তু ভাগ বন্টন অনুযায়ী মশিউরের অন্যান্য ভাই বোন এখন পর্যন্ত তাদের জায়গা বুঝে নেয় নায় এবং দলিলে উল্লেখিত সকলের চলাচলের জন্য নতুন রাস্তাটি বিল্ডিং ভেঙ্গে তৈরী করে নায়। বরঞ্চ বিভিন্ন জটিলতার কারণে পারিবারিক সমঝোতার মাধ্যমে মশিউরের অন্যন্য ভাই বোন ঢাকার বাসা কেন্দ্রীক বসবাস করে এবং মশিউর দীর্ঘ ২২ বছর রাজশাহীর বাড়ী কেন্দ্রীক বসবাস করে।
চলমান সময়ের সাথে সাথে পারিবারিক বিভিন্ন দ্বন্দের কারণে এর আগেও একাধিক বার মশিউর কে বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদান ও বিভিন্ন ঘটনা ঘটানো হয়। ২০১১ইং সালে মশিউরকে মশিউরের বড় ভাবী মীরা এবং মীরার বড় বোন লাভলী ঢাকার মিন্টু রোডে অবস্থিত ডি.বি হেডকোয়ার্টারে চাকুরীরত একজন ইন্সপেক্টরকে দিয়ে মশিউরকে টেলিফোনে হুমকি প্রদান করে। গত বছরে মশিউরের বড় ভাই আলমাসুর রহমান তমালের নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় মাস্তানদের দিয়ে মশিউরের বাসায় তালা লাগিয়ে দেওয়া হয়।
এই ব্যাপারে মশিউর থানায় যোগাযোগ করলে পুলিশ তেমন কোন পদক্ষেপ নেয় নি। গত বছর শাওন কেমিস্ট্রি কোচিং সেন্টারের পরিচালক শাওন মাস্তানদের মাধ্যমে ভাইবোনের উস্কানিতে ৭৫০০০ টাকা মাস্তান ফি-র মাধ্যমে জোর জবরদস্তি মশিউরের বিল্ডিং ভাড়া নিতে চেয়েছিল। গত বছর হেরোইন ব্যবসায়ি আহসানুল ও প্রতারক শরীফ উদ্দীনের যোগ সাজসে মশিউরদের মা-র নামে কিছু ধানী জমি মশিউরের সাথে আলোচনা ও বন্টন ছাড়াই মা-র নামের জমি বিক্রি করতে উদ্যত হয়। ঘটনাটি জানাজানি হলে মশিউর একটি বন্টন মামলা দায়ের করেন। তখন আহসানুল ও শরীফ উদ্দীন মশিউরের ভাইবোনকে প্রতরণার মাধ্যমে আত্মসাতকৃত ৩/৪ লক্ষ টাকার মধ্যে ১ লক্ষ টাকা মশিউরের হক হিসাবে দিতে রাজী হয়। পরবর্তীতে মশিউর সহ অন্যান্য ভাইবোনরা আহসানুলদের কথামত জমি বিক্রি করে দেয়। কিন্তু মশিউরকে দেওয়া কথামত ১লক্ষ টাকা এখন পর্যন্ত পরিশোধ করে নাই, ঘটনাটি সাক্ষী হিসাবে অনেকেই জানেন।সাংবাদিক মশি
উরকে দীর্ঘদিন যাবৎ হয়রানি হুমকি ও সদ্য ঘটানো ঘটনার বিষয়ে ডিসি বোয়ালিয়া (পশ্চিম) মোঃ আরেফিন জুয়েল মহোদয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনাটি আমি জেনেছি । নিস্পত্তির কথা বলা হয়েছে। তিনি বলেন আইনের উর্দ্ধে কেউ নয়, পুলিশ প্রশাসনের কেউ, বিদেশে বসবাসকারী কেউ অথবা দেশে বসবাসকারী যেকোন ব্যক্তি কোন অপরাধ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি অপরাধ সংঘটিত করে কেউ যদি কোন দেশে পালিয়ে যেতে চায় তাহলে সেই দেশের দুতাবাস এয়ারপোর্ট থানা এবং ইমিগ্রেশনে জানিয়ে দেওয়া হবে।
