স্টাফ রিপোর্টার
রবিবার (০৮ জানুয়ারি) রাজশাহী নগরীর একটি মিলনায়তনে ইসলামী নার্সিং কোচিং সেন্টারের নবীন বরণ ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইসলামী নার্সিং কোচিং সেন্টারে প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধ বিশিষ্ট্য সমাজসেবক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য সাংবাদিক আকবারুল হাসান মিল্লাত, গ্রীণ বাংলাদেশের পরিচালক শওকত ওসমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু সয়ীদ প্রমূখ। মোঃ আমজাদ হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানের শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
