আলো ডেস্কঃ মোংলা কাস্টমস হাউজে বিভিন্ন সময় জব্দ চোরাচালানের মোবাইল ও ক্যামেরা বিক্রিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তিকে বিভ্রান্তিকর উল্লেখ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাশাপাশি এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) রাজস্ব বোর্ডের উপ-কমিশমার মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়’ নামের একটি পেজ থেকে জানানো হয়, মোংলা বন্দরে আমদানি করা বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের চোরাচালানের মোবাইল ও ক্যামেরা মোংলা কাস্টমস হাউজে জব্দ করা হয়েছে। উদ্ধার করা এসব মোবাইল ও ক্যামেরা মোংলা কাস্টমস হাউজ থেকে নিলামে বিক্রি করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুমোদনহীন এ ফেসবুক পেজ হতে প্রকাশিত বিভ্রান্তিকর বিজ্ঞপ্তিটি এ দপ্তরের নজরে এসেছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটির মাধ্যমে এক শ্রেণির অসাধু চক্র জনসাধারণকে বিভ্রান্ত ও প্রতারিত করার অপচেষ্টা করছে। তাছাড়া ওই ভিডিও বিজ্ঞপ্তিতে জনৈক কর্মকর্তার সঙ্গে মোবাইলে যোগাযোগের করার জন্য বলা হয়, যা অনভিপ্রেত ও প্রতারণামূলক।
এনবআির বলছ, মোংলা কাস্টমস হাউজে মোংলা বন্দররে মাধ্যমে আমদানি করা অখালাসকৃত পণ্য উন্মুক্ত টন্ডোরে নলিামে বক্রিি করা হয়ে থাক।ে নলিাম সংক্রান্ত সব বজ্ঞিপ্তি এ দপ্তররে নজিস্ব ওয়বেসাইটে (mch.portal.gov.bd) এবং দনৈকি পত্রকিায় প্রকাশ করা হয়। ফসেবুক ভত্তিকি কোনো পজেরে মাধ্যমে মোংলা কাস্টমস হাউজে র্কতৃক নলিামে বক্রিয়যোগ্য পণ্য প্রর্দশন ও বক্রিয় প্রচার র্কাযক্রম গ্রহণ করা হয় না।