আলো ডেস্কঃ ২০২২ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশের সর্বোচ্চ পদক পেয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসাইন, পদক পড়িয়ে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মোট বিপিএম সেবা পেয়েছেন ১৫ জন পুলিশ কর্মকর্তা। তারিখ ০৩.০১.২০২৩ ইং। জীবনের ঝুঁকি নিয়ে পুলিশের এই সাহসী কর্মকর্তা হবিগঞ্জ জেলার সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন জঙ্গলের ভিতর থেকে রকেট লাঞ্চার ,হেভী মেশিনগানসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করেন।
এছাড়া নতুন জঙ্গি সংগঠন আনসার আল হিন্দান শারকিয়া’র শুরা সদস্য, অর্থদাতাসহ ০৫ সদস্য আটক করেন এবং নাশকতার পরিকল্পনা নস্যাৎ করেন।
