???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
স্টাফ রিপোর্টার
“সবার আগে সর্বশেষ” এই শ্লোগানে রাজশাহী থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খবর ২৪ ঘন্টা” ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পন অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। শিক্ষানগরী’র নির্ভীক বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশে আপোষহীন এই গণমাধ্যমের আজ ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে রবিবার (১ লা জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নিউমার্কেট এলাকার একটি অভিজাত রেস্টুরেন্ট সভাকক্ষে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খবর ২৪ ঘণ্টার উপদেষ্টা সম্পাদক নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক মোঃ নাজমুল ইসলাম জিম, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য, ইনডিপেনডেন্ট টিভির ব্যুরো প্রধান মাইনুল ইসলাম জনি, এনটিভি’র রয়েল ইসলাম, ঢাকা প্রতিদিন ও খবর ২৪ ঘন্টার স্টাফ রিপোর্টার ওমর ফারুক, এশিয়ান টিভি’র প্রতিনিধি ও রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি আবু কাওছার মাখন, , দৈনিক রাজশাহীর আলো পত্রিকার স্টাফ রিপোর্টার ও রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সিঃ সহ-সভাপতি শামসুল ইসলাম, দৈনিক গণকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. রেজাউল করিম, খবর ২৪ ঘন্টার সিনিয়র স্টাফ রিপোর্টার আজহারুল ইসলাম বুলবুল, বাংলাদেশ সমাচারের মো. রফিকুল ইসলাম, প্রজন্মের আলো’র মো. আরিফুল ইসলাম, সময়ের কাগজের মো. জুয়েল আহমেদ, মাতৃজগত পত্রিকার মোজাম্মেল হক, স্টাফ রিপোর্টার স্বদেশ বানী’র নাজমুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই খবর ২৪ ঘণ্টা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। এ সময় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত সবাই খবর২৪ঘন্টার সফলতা কামনা করেন।
