আলো ডেস্ক: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেছেন, সীমানা নির্ধারণের কাজটা আশা করি জুন মাসের মধ্যে সম্পন্ন করতে পারবো। মে মাসের মধ্যেই যাতে করতে পারি, সে চেষ্টা থাকবে।
গতকাল রোববার রাজধানীর নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সীমানা নির্ধারণের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মো. আনিছুর রহমান বলেন, ডিসেম্বরের শেষে বা জানুয়ারি প্রথম সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচন করবো। আমরা আশা করি, আইন সংশোধনের বিষয়টিও আইন মন্ত্রণালয়ের কাছ থেকে কয়েকদিনের মধ্যে চলে আসবে।
আইনমন্ত্রী বলেছেন, কাজটা প্রায় শেষের পথে, কয়েকদিনের মধ্যেই পাঠিয়ে দেবো। এ ক্ষেত্রে আমরা ফেব্রæয়ারির মধ্যেই আইন সংশোধনের কাজ শেষ করতে পারবো। সীমানা নির্ধারণ নিয়ে তিনি বলেন, সীমানা নির্ধারণের কাজটা আশা করি জুন মাসের মধ্যে সম্পন্ন করতে পারবো। মে মাসের মধ্যেই যাতে করতে পারি, সে চেষ্টা থাকবে।
জনশুমারির চ‚ড়ান্ত রিপোর্টের জন্য পরিসংখ্যান ব্যুরোকে চিঠি লিখেছি। তারা যদি ওটা জুনের পরে করে তাহলে তো সেটা আমলে নেওয়া যাবে না। এ ক্ষেত্রে বর্তমানে যে অবস্থা আছে, সেগুলো বিবেচনায় নিয়ে সীমানা পুননির্ধারণ করা হবে।
