আলো ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও তিন সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। গত মঙ্গলবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তাদের পদায়ন করা হয়।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তফা কামালকে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাশেদ হাসানকে পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
একই আদেশে ট্রাফিক ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার বিপ্লব কুমার রায়কে সহকারী পুলিশ কমিশনার (পেট্রল-ওয়ারী), পেট্রোল-ওয়ারীর সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম মোর্সেদকে সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম) ও সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম-২) নীপা বিশ্বাসকে ট্রাফিক ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
