আলো ডেস্ক: করোনাভাইরাসে নতুন করে আরও ১৭ জনের শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৯২৮ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, নতুন করে সুস্থ হয়েছেন ৬৪ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৭৯৪ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ৬৫ শতাংশ।
এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৪৫ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৪ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
