স্টাফ রিপোর্টার
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী এর আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৪ ডিসেম্বর-২০২২ ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালন করা হয়। সকাল ০৮.৩০ মিনিটে রাজশাহী বিশ^বিদ্যালয়ে অবস্থিাত শহিদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে ০১ মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রমের সূচনা করা হয়।
পরবর্তীতে সকাল ১০.০০ টায় রাজশাহী শিক্ষা বোর্ডে চত্বরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মো: হাবিবুর রহমান, চেয়ারম্যান, মাধ্যমিক ও উ”চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) জনাব মো: বাদশা হোসেন, প্রোগ্রামার জনাব মো: মামুন অর রশিদ, উপ-বিদ্যালয় পরিদর্শক জনাব হোসনে আরা আরজু এবং সহ-হিসাব রক্ষণ অফিসার জনাব মোহাম্মদ আব্দুল মান্নান।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি প্রফেসর মো: হাবিবুর রহমান “হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদৎবরণকারী তাঁর পরিবারের সদস্য, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সকল শহীদ ও ১৪ ডিসেম্বর নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার শহীদ বুদ্ধিজীবীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন- করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব বিশ্বকে গভীর অর্থনৈতিক সংকটে নিপেতিত করেছে। বিশ্বব্যাপী জ্বালানীসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে কিছুটা প্রভাব পড়তে পারে।
এই সুযোগকে কাজে লাগিয়ে দেশ ও বিদেশে স্বাধীনতা বিরোধী স্বার্থন্বেষী চক্র নানাবিধ দেশবিরোধী চক্রান্তে লিপ্ত। তারা মিথ্যা প্রচারণার দ্বারা বিভিন্ন ক্ষেত্রে সরকারের অভূতপূর্ব অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করে চলেছে। আপনারা জানেন যে, মাননীয় প্রধানমন্ত্রী তাঁর নিরলস পরিশ্রম আর যোগ্য নেতৃত্ব দ্বারা বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন। শিক্ষা বোর্ড চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত রূপকল্প ২০৪১ বাস্তবায়নের জন্য শিক্ষা বোর্ডের সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের আহবান জানান।
ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে পেছনে টেনে নেওয়ার জন্যে সর্বদা সক্রিয় বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন প্রত্যেকেই যদি নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করেন তাহলে কোন শক্তিই এই দেশকে পেছনে দিকে নিয়ে যেতে পারবেনা। তিনি শহীদ বুদ্ধিজীবীদের দেশের শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে তাঁদের অনুসৃত পথেই এ দেশের মানুষের সামগ্রিক মুক্তির পথ বলে তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
পরে বাদ আসর শিক্ষা বোর্ড জামে মসজিদে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শিক্ষা বোর্ড জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাশেম মো: রহমাতুল্লাহ।
