স্টাফ রিপোর্টার
নগরীর তেরখাদিয়া এলাকায় পরিবার পরিকল্পনা সচেতনায় মানুষকে উদ্বুদ্ধ করা হয়। গত শনিবার সকাল ১১ টায় এ উদ্বুদ্ধ করা হয়। আনসার ভিডিপির ১৪ নং ওয়ার্ড দলনেত্রী মনি খাতুনের উদ্যোগে পরিবার পরিকল্পনা সচেতনতায় মানুষকে উদ্বুদ্ধ করা হয়। এ সময় পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি ও পরিবার পরিকল্পনার সুফল সর্ম্পকে মহিলাদের বোঝানো হয়। এ সময় উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যরা।
