ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কামারপাড়া বাজারে হিন্দু সম্প্রদায়ের জমি জোরপ‚র্বক দখল করে ঝুঁকিপূর্ণ বহুতল ভবন নির্মাণ করছেন ভূমিদস্যু এক স্কুল শিক্ষক। তিনি উপজেলার বড়াইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল খালেক। হিন্দু সম্প্রদায়ের জমি ছাড়াও অদৃশ্য বলয়ে ভূমিদস্যু এই শিক্ষক রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একাধিক জায়গা দখল করে সম্রাজ্য গড়েছেন। বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিকদের জানিয়েছেন, তার প্রতিষ্ঠানের শিক্ষক আবদুল খালেক প্রতিষ্ঠান চলাকালিন সময়ের অধিকাংশ সময় বাইরেই থাকেন। এমনকি প্রতিষ্ঠান প্রধানের অনুমতির প্রয়োজন মনে করেননা তিনি।
সরজমিনে গিয়ে আমােেদর প্রতিবেদক দেখতে পান যে, গত রোববার (১১ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের পরিক্ষা চলাকালিন সময় তিনি পরিক্ষার উিউটি ছেড়ে জমি দখলে যান বলেও বিদ্যালয় সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছেন। আর এমন অভিযোগ অনেক পুরনো বলছেন স্থানীয়রা।
খোঁজ নিয়ে জানা গেছে, মোহনপুর উপজেলার কামারপাড়া বাজারে রাজশাহী-নওগাঁ মহাসড়ক ঘেঁষে টাংগন মৌজার আরএস খতিয়ানের ৪১৭ ও ৪১৯ নম্বর দাগের উপর ঝুঁকিপূর্ণ একটি বহুতল ভবন নির্মাণ করছেন শিক্ষক আবদুল খালেক।
তিনি হিন্দু সম্প্রদায়ের ওয়ারীশিয়ান একাংশের জমি কিনলেও অন্য ওয়ারিশদের জমি জবর দখল করে বাণিজ্যিক ভবনটি নির্মাণ করছেন। ভবনটি নির্মাণের শুরুতে হিন্দু সম্প্রদায়ের একাধিক ওয়ারিশ টাংগন গ্রামের মৃত মোহন কর্মকারের ছেলে অধির চন্দ্র কর্মকার গং বাধা দেন। এসময় ওই শিক্ষক ও তার অনুসরাীদের হুমকিতে ভয়ে সরে আসেন অধির চন্দ্র কর্মকার ও তার ছেলেরা। এরপর নিরুপায় হয়ে শ্রী অধির চন্দ্র কর্মকার তার ন্যায্য পাওনা বুঝে পাওয়ার দাবীতে সংশ্লিষ্ট রায়ঘাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ দুই পক্ষকে পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত ওই জমির উপর সব ধরণের স্থাপনা নির্মাণ কাজ করতে নিষেধাজ্ঞা প্রদান করেন। কিন্তু শিক্ষক আবদুল খালেক স্থানীয় কিছু দালাল চক্রের সঙ্গে আঁতাত করে নিষেধ না মেনে ঝুঁকিপূর্ণ সেই ভবনটির নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
ভুক্তভুগী অনন্ত কুমার বলেন, ওই জমি আমাদের পৈত্রিক সম্পত্তি। আবদুল খালেক আমাদের এক ওয়ারিশের অংশ কিনে আমাদের অংশেরও সম্পুর্ণ জমি দখল করে অবৈধ ভাবে ঝুঁকিপূর্ণ ভবনটি নির্মাণ করছেন। তিনি শিক্ষক হলেও একজন ভয়ংকর মানুষ। সেখানে ভবন তৈরির শুরুতে আমরা বাধা দিলে তিনি ও তার লোকজন আমাদের ভয়ভীতি দেখিয়ে লাঞ্চিত করে তাড়িয়ে দেন। আমরা নিরুপায়, এখন প্রশাসনের সহযোগিতা পেলে আমরা আমাদের হক ফিরে পাবো।
এদিকে, কথা বলার চেষ্টা করা হলে শিক্ষক আবদুল খালেক এসব বিষয়ে কোনো প্রকার কথা বলতে চাইনা বলে চলে যান। এবিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট রায়ঘাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবলু হোসেন বলেন, ঝুঁকিপুর্ণ ওই ভবনটি নির্মাণের আগেই টাংগন গ্রামের অধির কর্মকার নামের হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি আমার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
তাদের জমির মালিকানা বিষয়ক জটিলতা থাকার কারণে পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত ওই স্থানে কোনো প্রকার স্থাপনা নির্মাণ কাজ বন্ধে দুই পক্ষকে নির্দেশ দেয়া হয়। তবে হিন্দু সম্প্রদায়ের লোকজন এ নির্দেশনা মানলেও শিক্ষক আবদুল খালেক নির্দেশনা অমান্য করে ভবন নির্মাণ করছেন। তাও আবার চরম ঝুঁকিপুর্ণ ভবন।
