আলো ডেস্ক: রাজধানীর খিলগাঁও এলাকা থেকে সাইবার অপরাধের অভিযোগে মো. সালমান মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানায়, গ্রেপ্তার সালমান দীর্ঘদিন ধরে নারীদের ছবি ব্যবহার করে অশ্লীল ছবি ও ভিডিও বানাতেন। এরপর তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন।
গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, নারীদের ছবি এডিট করে অশ্লীল ভিডিও ও ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতেন সালমান মিয়া।
গত রোববার রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৩ অধিনায়ক বলেন, সালমান নিজের অপরাধের কথা স্বীকার করেছেন।
তিনি দীর্ঘদিন ধরে নারীদের ছবি ব্যবহার করে ফেইক অশ্লীল ছবি ও ভিডিও বানাতেন। এরপর তা বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন। সালমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
