ভ্রাম্যমান প্রতিনিধি
আগামীকাল ৩রা ডিসেম্বর রোজ শনিবার বিএনপি রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। স্থানঃ রাজশাহী সরকারী মাদরাসা হাইস্কুল মাঠ। এই বিভাগীয় মহাসমাবেশকে ঘিরে এই দেশের সবচেয়ে বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছে এই দলটি। বিভিন্ন মামলা নিয়ে বেশ কিছুদিন থেকে বেকায়দায় এই দলের তৃণম‚ল পর্যায়ের নেতা- কর্মীরা। রাজধানী ঢাকার মহাসমাবেশের আগের এই সমাবেশ থেকে বর্তমান সরকার পতনের এক দফার আন্দোলনের ঘোষণার দাবি আসছে এই দলের তৃণমুল পর্যায়ের নেতা- কর্মীদের পক্ষ থেকে।
এই গণ জমায়েতকে আমাদের দেশের সব বিভাগের জমায়েতকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা এখানকার স্থানীয় বিএনপি নেতাদের। ইহার মধ্যে এই বিভাগের বিভিন্ন জেলায়- জেলায় থানায়- থানায় মামলা এই দলের নেতা- কর্মীদের বিরুদ্ধে। তবে এইসব মামলা এই সমাবেশের উপর কোন প্রভাব ফেলবেনা বলে মনে করেন এই দলের কেন্দ্রীয় নেতারা। বিএনপি’র বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত আমাদের প্রতিবেদককে বলেন, আমাদের দেশে বিএনপি একটি বড় দল।
এখানে আরও বেশী লোক জমায়েত হওয়ার কথা ছিল। আগামীকালকের গণসমাবেশ সফল করতে আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি। আর ইহা দেখে সরকারদলীয় নেতা- কর্মীরা হতাশ হয়ে আমাদের সভা – সমাবেশ পন্ড করতে নানা রকমের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা নিজেরা ককটেল রেখে আমাদের নামে মামলা চিচ্ছে।
আমাদের নেতা- কর্মীদের গ্রেফতার করা হচ্ছে পুলিশ দিয়ে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা, সাবেক রাসিক মেয়র, সাবেক রাজশাহী সদর আসনের এম পি মোঃ মিজানুর রহমান মিনু বলেন, রাজধানী ঢাকার মহাসমাবেশের আগে রাজশাহী বিভাগীয় সমাবেশকে গুরুত্বপ‚র্ণ হিসাবে দেখছেন কেন্দ্রীয় নেতারা। ইতিধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতারা এই মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন।
এখানে আরএমপি’র পক্ষ থেকে সিসিটিভি বসানো হয়েছে। রাজশাহী বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়কারী, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী মোঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু আমাদের প্রতিবেদককে জানান, বিএনপি রাজশাহী বিভাগীয় গণসমাবেশ স্মরণকালের বৃহৎ জনসমাবেশ হবে।
