নওগাঁ প্রতিনিধি
সেনাবাহিনীতে চাকরির দেয়ার নামে প্রতারণা করার অভিযোগে দায়ে শাহিনুর ইসলাম (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার (২৮ নভেম্বর) রাতে জয়পুরহাট পাসপোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর চাকরির একটি ভুয়া নিয়োগপত্র ও সিল জব্দ করা হয়। শাহিনুর নওগাঁর ধামুইরহাট উপজেলার আজমপুর গ্রামের মজিবর রহমানের ছেলে। মঙ্গলবার র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এক ব্যক্তিকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে তার কাছে দশ লাখ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র দেন শাহিনুর।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোস্তফা জামান জানান, ৪-৫ সদস্যের একটি প্রতারক চক্রের ম‚ল হোতা শাহিনুর ইসলাম।
২০১৬ সাল থেকে তারা দরিদ্র মানুষের সঙ্গে প্রতরণা করে আসছিলেন। তারা কখনো নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে, কখনো ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা হয়েছে।
