আলো ডেস্ক: ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হবে। বিভিন্ন ধাপে এ পরীক্ষা আয়োজন করা হবে। ২০২৩ সালের ২৮ ফেব্রæয়ারি পর্যন্ত চলবে এ পরীক্ষা। গতকাল মঙ্গলবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ৩৫ জন প্রার্থীকে নিয়ে মৌখিক পরীক্ষা শুরু হবে।
পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণে প্রয়োজনীয় নির্দেশাবলি ও সময়সূচি পিএসসি ওয়েবসাইটে www.bpsc.gov.bd ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd পাওয়া যাবে। যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
