ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর বঙ্গবন্ধু হলের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাইকেল চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত এই নেতার আবাসিক হলের সিট বাতিল করে রাবি হল কর্তৃপক্ষ। অভিযুক্ত এই নেতা বঙ্গবন্ধু হল ছাএলীগের সহসভাপতি আব্দুল্লাহ আল মারুফ। তিনি রাবি’র লোকপ্রশাসন বিভাগের ২০১৭-২০১৮ ইং সেশনের ছাত্র।
রাবি হল প্রশাসন ও সাধারণ শিক্ষার্থী সূত্র থেকে জানা যায় যে, গত বুধবার বঙ্গবন্ধু হল থেকে একটি সাইকেল চুরি হয়। এই ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী এই হল গেটে থাকা সিসি ক্যামেরার ফুটেজ চেক করেন। এখানে দেখা যায় যে, অভিযুক্ত ছাত্রলীগ নেতা মারুফ এই হলের প্রধান ফটকের পাশের জঙ্গল থেকে একটি সাইকেল বের করে নিয়ে যাচ্ছেন।
এই ঘটনায় শিক্ষার্থীরা মারুফকে সন্দেহভাজন হিসাবে আটক করেন। ইহার পরে রাবি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, রাবি হল কর্তৃপক্ষ ঘটনাস্হলে ছুটে আসেন। তাকে প্রশ্ন করা হয়, সাইকেল চুরির এই ঘটনায় আপনার সম্পৃক্ততা আছে? আপনি আসামী? তিনি তখন সাইকেল চুরির বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, এটি আমার এক বড় ভাইয়ের সাইকেল। কোন বড় ভাই জিজ্ঞাসা করা হলে তিনি কোন প্রমাণ উপস্হাপন করতে পারেননি।
