স্টাফ রিপোর্টার
সরকারের সুফল পেল কৃষকরা। গত মঙ্গলবার ১৫ নভেম্বর সকাল দশটায় রাজশাহী জেলার গোদাগাড়ীতে বিনামূল্যে বীজ ও সার পেলে নয় হাজার কৃষক। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলমের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও কৃষি অফিসার মরিয়ম বেগম। গোদাগাড়ী কৃষি অফিসার মরিয়ম বেগম বলেন, বর্তমান সরকার কৃষিতে ভর্তুকি দিচ্ছে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করছেন।
কৃষকদের উন্নয়নের জন্য সরকার এ উদ্যোগ নিয়েছে। কৃষকরাও বিনামূল্যে সার ও বীজ পেয়ে দারুন খুশি এবং তারা বলেন, আমরা আরো ভালো করে ফসল ফলাবো যেন আমরা আবারো ভালো ফসল উৎপাদন করতে পারি।
