স্টাফ রিপোর্টার
রাজশাহী বাসীর নয়নমনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনায় পাল্টে যাচ্ছে রাজশাহী নগরীর চিত্রপট। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীর বিলশিমলা থেকে তেরখাদিয়ার ফোরলেন কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বর্তমানে সড়কটির কাজ দৃশ্যমান হয়েছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ জানিয়েছে, রাজশাহী মহানগরীর বিলশিমলা থেকে তেরখাদিয়ার ফোরলেন সড়কটি ঠিকাদার মুন ইন্টার প্রাইজ এর ঠিকাদার মুকুল ও মুক্তা নির্মাণ করছেন। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় অযান্ত্রিক যানবাহন লেন সহ চার লেন সড়কের নির্মাণ কাজ চলছে।
ফোরলেনের সড়ক ছাড়াও দুই লেনের অযান্ত্রিক যানবাহন লেন, সড়ক বিভাজক ও দুইপাশে ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হচ্ছে। ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার বলেন, সড়কটি নির্মান হলে শহরের জানযট নিরশনে বিশেষ ভুমিকা পালন করবে এই সড়কটি এবং শহরের সৌদর্য্য বর্ধনেও বিশেষ ভুমিকা রাখবে এই সড়কটি।
