আলো ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় বন্যা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ উপজেলার জিউপাড়া ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের নিজাম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী।
পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার রাতে ওই গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। আর ঘরের জানালার সঙ্গে তার লাশ ফাঁস দেওয়ার মত বাধা ছিল।
স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার মৃত্যু অস্বাভাবিক লাগছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তাই লাশটি ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
