ভ্রাম্যমান প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা, সাবেক রাজশাহী সদর এম পি সাবেক রাসিক মেয়র মোঃ মিজানুর রহমান মিনু বলেন, আগামী ৩রা ডিসেম্বর রোজ শনিবার রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে আগামী ৩০শে নভেম্বর থেকে বাস, ট্রাক, ট্রেন, পদব্রজে মানুষের বাঁধ ভাঙা স্রোতে রাজশাহীর হাই মাদরাসা মাঠই শুধু নয় পুরো মহানগরী জনসমুদ্রে পরিণত হবে।
যারা বাধা দেওয়ার চেষ্ঠা করবে তারা খড়কুটোর মত উড়ে যাবে। তিনি গত শনিবার নাটোর জেলার আলাইপুরে বিএনপি দলের অস্হায়ী কার্যালয়ে রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করার জন্য নাটোর জেলা বিএনপি আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন। নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদুল ইসলাম বাচ্চু এই সমন্বয় সভায় সভাপতিত্ব করেন।
