স্টাফ রিপোর্টার
রাজশাহীর পবা উপজেলায় দিনব্যাপী ডিজিটাল উদ্বোধনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মস‚চির মধ্যদিয়ে এ মেলা অনুষ্ঠিত হয়।
পবায় মেলার উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, পবা উপজেলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম। উদ্বোধন পরবর্তী সময়ে ডিজিটাল উদ্বোধনী মেলা’র ১৯টি স্টল ঘুরে ঘুরে দেখেন আগত অতিথিবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন, পবা উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ, খাদ্য কর্মকর্তা শিরিন খাতুন, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, মাধ্যমিক কর্মকর্তা শিরিন মাহবুব, ইউআরসি কর্মকর্তা রেহেনা আক্তার প্রমুখ।
দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ভিতরে সেরাদের ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এএমএন জহুরুল ইসলাম।
