আলো ডেস্ক: বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদায় দুইজন ও অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তাসহ আট জনকে বদলি করা হয়েছে।গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরার সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের এ বদলি করা হয়।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়। ৬২ পুলিশ সুপারকে বদলি: পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬২ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। নতুন দায়িত্ব পাওয়া ৬২ কর্মকর্তার মধ্যে ৪৭ জন গত ২১ সেপ্টেম্বর অতিরিক্ত পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হয়েছেন।
