ভ্রাম্যমান প্রতিনিধি
বর্তমান সরকারের ডিজিটাল উদ্ভাবনী কার্যক্রম তৃণম‚ল পর্যায়ে তুলে ধরতে ও আগামীর ২০৪২ হবে স্মার্ট বাংলাদেশ এ উপলক্ষে রাজশাহীর মোহনপুরে আগামীকাল সোমবার (৮ নভেম্বর) ” উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ ” স্লোগানে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। মেলার সার্বিক প্রস্তুতি ও আয়োজন উপলক্ষে গতকাল সোমবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্জোহা প্রেস ব্রিফিংয়ে জানান, ৮ নভেম্বর সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ৪টি প্যাভালিয়নে ২০ টি স্টলে সরকারি প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করবে। উপজেলা চত্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। পরে মোহনপুর উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার চ‚ড়ান্ত পর্ব হবে।
পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পবা-মোহনপুর স্থানীয় সংসদ আয়েন উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন মোহনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, সানজিদা রহমান রিক্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।
প্রেস ব্রিফিং কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি অফিসার কৃষিবিদ রহিমা খাতুন, সমাজসেবা অফিসার তৌফিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহা, নির্বাচন অফিসার মোঃ লুৎফার হোসেন, ওসি সেলিম বাদশাহ, তদন্ত ওসি মিজানুর রহমান, মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম সোহেল, সাধারণ সম্পাদক ও ডেইলি ইন্ডাস্ট্রি স্টাফ করসপন্ডেন্ট শাহিন সাগরসহ অন্যান্য সাংবাদিকবৃন্দরা।
