আলো ডেস্ক: দেশের ৫টি পৌরসভা, ৬৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) মো. জাহাঙ্গীর আলম এ তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর। ইসি সচিব বলেন, পাঁচ পৌরসভাগুলো-রাজশাহীরবাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বনপাড়া। এগুলোর সঙ্গে একই তফসিলে দেশের ৪৮টি ইউপির সাধারণ এবং ১৮টি ইউপিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বিভিন্ন পদে। সব নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।
রংপুর সিটি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা: এদিকে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। বাছাই ১ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২৭ ডিসেম্বর। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ করা হবে। রংপুর সিটিতে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ২১ ডিসেম্বর।
নির্বাচিত কর্পোরেশনের প্রথম সভা হয় ২০১৮ সালের ১৯ ফেব্রæয়ারি। যেহেতু কোনো সিটির মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী ৫ বছর, তাই এ সিটিতে নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রæয়ারি। ইসি সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, কোনো সিটির মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। এ ক্ষেত্রে এই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে গত ১৯ আগস্ট। এখানে নির্বাচন সম্পন্ন করতে হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারির আগের ১৮০ দিনের মধ্যে।
