আলো ডেস্ক: নারায়ণগঞ্জে পৃথক এলাকা থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের বন্দরে দুই দিন নিখোঁজ থাকার পর মো. মাসুম (৩৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে পুরাতন বন্দর গণপাড়ার একটি বিল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, শনিবার রাতে বাসা থেকে বের হন খুলনা বাগেরহাটের মো. সিকান্দার মিয়ার ছেলে মাসুম। তিনি বন্দর চিতাশাল আল আমিন বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন। এরপর থেকে তাকে খুঁজে পায়নি পরিবার। গতকাল সোমবার সকালে তার ছেলেসহ স্বজনরা পুরাতন বন্দর গণপাড়া বিলে তার মরদেহের সন্ধান পান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। এদিকে নিহতের ছেলে রিফাত জানান, কী কারণে তার বাবাকে হত্যা হয়েছে বলতে পারছেন না তিনি। কিন্তু কয়েকদিন আগে সৎ চাচা আসলামের সাথে তার বাবার ঝগড়া হয়েছিল।
মাকে গলা কেটে হত্যা: নারায়ণগঞ্জের বন্দরে গলা কেটে মাকে হত্যার অভিযোগ উঠেছে মাজহারুল ইসলাম সজীব (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল সোমবার ভোরে উপজেলার মুছাপুর ইউনিয়নের জহরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আয়েশা বেগম (৪৫)। তিনি মুছাপুর ইউনিয়নের জহপুর এলাকার মৃত রফিকুল ইসলামের রফিকের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, রাতের খাবার খেয়ে আয়েশা বেগম ঘুমিয়ে পড়েন। কোনো একসময় মানসিক ভারসাম্যহীন মাজহারুল ইসলাম সজীব গলা কেটে হত্যার করে পালিয়ে যান। এ সময় তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করা হয়। বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ঘটনার পর থেকে সজিব পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ছুরিকাঘাতে তেল ব্যবসায়ীকে হত্যা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় রাশেদ (২৫) নামে এক তেল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে এটি পারিবারিক দ্ব›দ্ব থেকে হত্যা। গত রোববার দিবাগত গভীর রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরীয়া স্ট্যান্ডের পাশেই এ ঘটনা ঘটে। রাশেদ ভোলা জেলার লালমহন উপজেলার ধলীগৌর নগর এলাকার আলাউদ্দিনের ছেলে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরীয়া স্ট্যান্ডের পাশেই তেলের ব্যবসা রাশেদের।
গভীর রাতে একদল লোক তার দোকানে এসে টাকা চাইলে তিনি দেবে না বলে জানান। এতে ক্ষুব্ধ হয়ে তাকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে ঢাকা কলেজ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভ‚লতা ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, যতটুকু এখন পর্যন্ত জানা গেছে এটি পারিবারিক দ্ব›দ্ব থেকে হয়েছে। দুই পক্ষের মধযে আর্থিক লেনদেন নিয়ে ঝামেলা ছিল। তদন্ত চলছে।
