আল আমিন স্বাধীন
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে বিবাদমান দু’পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এ সময় হামলা চালিয়ে বসতবাড়ি ভাঙচুর করা হয়। রোববার বেলা ১১টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন কালিকাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুর রহমান (৬০), মেহেদী হাসান (২৫) ও আয়নাল হক (৬৫)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
আহত আয়নাল হকের স্বজন আবদুস সোবহান জানান, বসতবাড়ির জমি নিয়ে আয়নাল হক গংদের সঙ্গে সাইদুর মেম্বারের বিরোধ চলছিল। রোববার সকালে প্রতিপক্ষের সাইদুর রহমান ভাড়াটিয়া লোকজন নিয়ে আমাদের বাড়িঘর ভাঙচুর করে দখল নেওয়া চেষ্টা করে। বাধা দেওয়ায় তাদের মারধরে আয়নাল হক ও মেহেদী হাসান আহত হন।
অন্যদিকে সাইদুর মেম্বারের ভাই সাইফুল ইসলাম দাবি করেন, প্রতিপক্ষের বাছের আলী গংরা সংঘবদ্ধ হয়ে আমাদের ভোগদখলীয় বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। এ সময় বাধা দেওয়া তাদের মারধরে ভাই সাইদুর রহমান আহত হন।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
