স্টাফ রিপোর্টার
বর্তমান সরকারের অন্যতম প্রকল্প প্রতিটি জেলায় ও উপজেলায় মডেল মসজিদ নির্মাণ। এর ধারাবাহিকতায় রাজশাহীর উপশহরে নির্মিত হচ্ছে মহানগর মডেল মসজিদ।
মাননীয় মেয়র এইচ এম খারুজ্জামান লিটনের তদারকীতে এগিয়ে যাচ্ছে মহানগর মডেল মসজিদ প্রকল্পটি। কাজটির প্রায় ৯৭ শতাংশ শেষ হয়েছে। রাসিকের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন আনার বলেন, দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে মহানগর মডেল মসজিদ প্রকল্পটি।
এই মসজিদটি উদ্বোধন হলে এখানে একসাথে বহু মসল্লিরা নামাজ আদায় করতে পারবেন। ১৪নং ওয়ার্ডবাসীরা জানান, আমার এই মসজিদটির উদ্বোধনের অপেক্ষায় আছি।
