আলো ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজন মারা গেছেন, শনাক্ত হয়েছেন ৪৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪২৬ জন, মোট শনাক্ত ২০ লাখ ৩৫ হাজার ৮২৮ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩০ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৮২ হাজার ৫৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৬২৬টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৬২১টি। এখন পর্যন্ত এক কোটি ৫০ লাখ ২৪ হাজার ৬১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৩৮ শতাংশ, মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।
