স্টাফ রিপোর্টার
নগরীর রাজপাড়া থানাধীন কোর্ট ঢালুর মোড় গ্রীন মেডিকেল স্টোরকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী। এ সময় হড়গ্রাম বাজার এলাকায় ফিরোজ মাংস ঘর ১হাজার টাকা, ফাইভ স্টোর ১হাজার টাকা, একতা স্টোর ২হাজার টাকা এবং গ্রীন মেডিকেল স্টোরকে ১০ হাজার টাকা সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শুক্রবার (৪ নভেম্বর) সকাল দশটা থেকে ১১ টা পর্যন্ত উক্ত অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক হাসান আল মারুফ। এ বিষয়ে ভোক্তা অধিকারের উপ-পরিচালক হাসান আল মারুফ এর মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, মেয়াদ উত্তীর্ণ পেইন কিলারসহ বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় গ্রিন মেডিকেল স্টোরে।
এর আগে (৩ নভেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে নগরীর হাদির মোড় এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। মা বাবার দোয়া ফার্মেসি ও ডাক্তার-খানায় তিন হাজার টাকা জরিমানা আদায় করেন ঔষধ প্রশাসন। ড্রাগ লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ থাকায় এবং ডাক্তার শব্দ সাইনবোর্ডে ডাক্তার শব্দ ব্যবহার করার অপরাধে উক্ত জরিমানা আদায় করা হয়েছে বলে জানা গেছে।
