স্টাফ রিপোর্টার
অতিরিক্ত আইজিপি মহোদয় বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরা সমাজে অবহেলিত। স্বাভাবিক কর্মসংস্থান ও আয়-রোজগারের সুযোগ না থাকায় জীবিকার প্রয়োজনে কিছু নির্দিষ্ট উপায়ে তারা জীবিকা নির্বাহ করেন, যা ঝুঁকিপূর্ণ এবং অনিশ্চয়তায় ঘেরা।
একইসঙ্গে জীবিকা নির্বাহের এই উপায়সম‚হ সমাজে বিতর্কিত। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী সমাজের বোঝা নয় তারাও দেশের সম্পদ। স্বাভাবিক পরিবেশ পেলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করতে পারে। তাদের পৃষ্টপোষকতায় সরকারি-বেসরকারি-সহ সকল এগিয়ে আসতে হবে। তবেই তৃতীয় লিঙ্গে জনগোষ্ঠীকে দেশের সম্পদে পরিণত করা যাবে।
উল্লেখ্য যে, উত্তরণ ফাউন্ডেশনের অন্যতম পৃষ্ঠপোষক টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)। এই সংগঠন মূলত বাংলাদেশের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, বেদে সম্প্রদায় এবং যৌনকর্মীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
এসময় আরো উপস্থিত ছিলেন আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা-সহ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী।
