আলো ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ধানক্ষেত থেকে এক কিশোরীর (১৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইনিয়নের আলীপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ওই কিশোরীর বাড়ি লতাচাপলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে আলীপুর বাজার থেকে নিখোঁজ হয় ভুক্তভোগী। পরে রাতে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেন। গতকাল শুক্রবার সকালে স্থানীয়রা ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুরহস্য উদঘাটনে তদন্ত চলছে।
