আলো ডেস্ক: নওগাঁর ধামইরহাট সীমান্তে চোরাকারবারিরদের হামলায় ক্যাম্পের নায়েক সুবেদার মজিবর হোসেনসহ দুজন আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য গতকাল শুক্রবার সকালে হেলিকপ্টারযোগে মজিবরকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আহত অপরজন বিজিবির সোর্স তারেককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি মোতায়েন আছে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদে গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে ১৪ বিজিবির বস্তাবর ক্যাম্পের নায়েক সুবেদার মজিবর হোসেনসহ কয়েকজন চোরাকারবারিরদের ধরতে শিমুলতলী ব্রিজের পাশে কলাবাগানে যান।
সেখানে চোরাকারবারিরা মজিবর ও সোর্স তারেককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। গতকাল শুক্রবার সকালে মজিবর হোসেনের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ সময় বিজিবির সোর্স তারেককে উদ্ধার করে পতœীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সকালে থানা পুলিশ ও পতœীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাফ উদ্দিন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, বিজিবির সদস্যের ওপর চোরকারবারিরা হামলা করায় দুজন আহত হয়েছে। ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ সদস্যরা আছে। ১৪-বিজিবির অধিনায়ক মো. হামিদ উদ্দিন বলেন, একটা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যায়। যখন এক চোরাকারবারিকে ১৩৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় তখন পেছন থেকে আরও দু-তিনজন এসে হামলা চালিয়ে এক বিজিবি সদস্যকে কুপিয়ে জখম করে।
উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর তথ্য অনুসন্ধান করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তের পরিস্থিতি এখন স্বাভাবিক।
