আল আমিন স্বাধীন
নওগাঁর মান্দায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে মান্দা থানা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে এলাকা প্রদক্ষিণ করে।
এ উপলক্ষে থানার উপ-পরিদর্শক সুব্রত কুমারের সঞ্চালনায় ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মান্দা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আফছার আলী মন্ডল ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল ও আনিছুর রহমান, থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল আলিম, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য আলহাজ্ব সুবেদ আলী, লুৎফর রহমান ও আফাজ উদ্দিন।
