আমিন স্বাধীন
নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে শামীম হোসেন নামে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু শামীম ওই গ্রামের সোহেল রানার ছেলে। শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার মান্দা সদর ইউনিয়নের হলুদঘর পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিশুর বাবা সোহেল রানা জানান, ছেলে শামীম হোসেন শুক্রবার বেলা ১২টার দিক থেকে নিখোঁজ হয়। আশপাশের বাড়িতে খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে জুমার নামাজের পর বাড়ির পাশে পুকুরে তার লাশ ভেসে উঠে। খেলতে গিয়ে ছেলে শামীম সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় বলে ধারণা করছেন তিনি।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ না থাকলে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
