স্টাফ রিপোর্টার
পবার হুজুরিপাড়ায় আফিনেপাল পাড়া অগ্রদুত সংঘের আয়োজনে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে- আফিনেপাল পাড়া একাদশ এবং রানার্স আপ হয়েছেন- ইকবাল একাদশ। শনিবার (২২ অক্টোবর) বিকেলে আফিনেপাল পাড়া স্কুল মাঠ প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভার মেয়র ও পবা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী, হুজুরিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, কর্ণহার থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ডা. মিজানুর রহমান, পবা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল আহম্মেদ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, হুজুরিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ আরো উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।
