প্রেস রিলিজ
রাজশাহী লায়ন্স ক্লাবের সদস্যগন, ২১শে অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে তানোর থানার অর্ন্তগত কামার গাঁ ইউনিয়ন পরিষদের অফিসে নিম্নলিখিত সেবা প্রকল্প বাস্তবায়ন করেনঃ
১। বিনা মূল্যে ৬৮০ জন রোগীর চক্ষু পরীক্ষা করে ১৮২ জন ছানী রোগীর তালিকা প্রস্তুত করেন। পরবর্তিতে এদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা নেয়া হবে।
২। বিনা মূল্যে ২০৩ ব্যক্তির ডায়াবেটিস রোগ নির্নয়ের জন্য রক্ত পরীক্ষা করা হয়।
৩। বিনা মূল্যে ১৮০ জন ব্যাক্তির রক্তের গ্রুপ নির্নয়ের জন্য রক্ত পরীক্ষা করা হয়।
৪। গ্রামের বিভিন্ন স্থানে ১০০ টি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করেন।
স্থাানীয় ’শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা’ এই সেবা প্রকল্পে সক্রিয় সহযোগীতা করেন। এই সেবা প্রকল্পের চেয়ারম্যান লায়ন আব্দুল মালেক সার্বিক তদারকি করেন। লায়ন্স ক্লাবের ও লিও ক্লাবের রিজিয়ন ডিরেক্টর, সভাপতি ও সেক্রেটারীগন এবং উপস্থিত লায়ন ও লিওগন এই সেবা প্রকল্প বাস্তবায়নে সবাই সক্রিয় অংশ গ্রহন করেন।
